সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪১:০৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে পাঁচ উপদেষ্টা

বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে পাঁচ উপদেষ্টা

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের পাঁচ উপদেষ্টা।
 

সোমবার বিকেলে তারা আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং চিকিৎসক ও নার্সদের প্রতি সুচিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দেন। আহতদের পাশে দাঁড়াতে উপদেষ্টারা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন।
 

পরিদর্শনে উপস্থিত উপদেষ্টারা হলেন—

  • আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল,

  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবীর খান,

  • গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান,

  • ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং

  • দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম।
     

পরিদর্শন শেষে উপদেষ্টারা নিহতদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
 

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, “মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় গোটা জাতি আজ শোকাহত। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, তিনি যেন তাদের এই শোক সহ্য করার তাওফিক দেন এবং নিহতদের জান্নাত নসিব করেন।”