সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:০১:০৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ক্লুলেস মামলার রহস্য উদঘাটনে পুরস্কৃত এসআই রাজু বড়ুয়া

ক্লুলেস মামলার রহস্য উদঘাটনে পুরস্কৃত এসআই রাজু বড়ুয়া

ডেস্ক নিউজ, ঢাক প্রেস
 


ক্লুলেস মামলার রহস্য উদঘাটনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জুলাই ২০২৬ মাসের সেরা তদন্তকারী কর্মকর্তা হিসেবে পুরস্কার পেয়েছেন কুমিল্লার মুরাদনগর থানার এসআই (নিরস্ত্র) রাজু বড়ুয়া।
 

৮ আগস্ট ২০২৬ চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত ডিআইজির কাছ থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন। জুলাই মাসে ক্লুলেস মামলার রহস্য উদঘাটন ও তদন্তে দক্ষতার পরিচয় দেওয়ায় তাকে এ স্বীকৃতি দেওয়া হয়।
 

পুরস্কার গ্রহণের পর অনুভূতি প্রকাশ করে এসআই রাজু বড়ুয়া বলেন, “পুরস্কার গ্রহণের মুহূর্তটি আমার জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের। দায়িত্ব পালনে ভালো কাজের স্বীকৃতি একজন পুলিশ কর্মকর্তাকে আরও উৎসাহিত করে। এ ধরনের সম্মান ভবিষ্যতে আরও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের অনুপ্রেরণা জোগায়।”
 

পুরস্কার প্রদানকালে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি বলেন, “পুলিশের মূল দায়িত্ব হলো জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধের রহস্য উদঘাটনের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখা। কোনো মামলার রহস্য উদঘাটন শুধু একজন কর্মকর্তার ব্যক্তিগত সাফল্য নয়, এটি পুরো পুলিশ বাহিনীর পেশাদারিত্বের প্রতিফলন। নিষ্ঠা, দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের স্বীকৃতি দেওয়া হলে অন্যরাও ভালো কাজ করতে উৎসাহিত হবেন। রাজু বড়ুয়ার এ অর্জন অন্য পুলিশ সদস্যদের জন্যও অনুপ্রেরণার উদাহরণ হয়ে থাকবে।”
 

পুলিশের দায়িত্ব পালনে পেশাদারিত্ব, দক্ষতা ও জবাবদিহিতা আরও জোরদার করার পাশাপাশি অপরাধ তদন্তে প্রযুক্তি ও অভিজ্ঞতার সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
 

এদিকে, রাজু বড়ুয়ার এ অর্জনে মুরাদনগর থানার সহকর্মীদের মধ্যেও আনন্দ ও উৎসাহ দেখা গেছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবেন।