মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:২০:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

অস্কারে পুরস্কার জিতেছে সেরা সিনেমার যে ছবি

অস্কারে পুরস্কার জিতেছে সেরা সিনেমার যে ছবি

অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ, জানা গেলে অস্কারের সেরা সিনেমার নাম। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে জমকালো আসর একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৫তম আসরের সেরা সিনেমা হিসেবে ‘এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস’-এর নাম ঘোষণা করা হয়েছে।

 

বাংলাদেশ সময় আজ সোমবার সকালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৫তম আসরে পুরস্কার ঘোষণা করা হয়।
এবারের আসরে ১১ শাখায় মনোনয়ন পাওয়া যুক্তরাষ্ট্রের সিনেমাটি যে বাজিমাত করবে, তা অনেকটা অনুমিতই ছিল।

সেরা সিনেমার লড়াইয়ে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’, ‘দ্য বানশিজ অব ইনশেরিন’, ‘এলভিস’, ‘দ্য ফ্যাবেলম্যানস’, ‘টার’, ‘টপ গান: ম্যাভেরিক’, ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’, ‘ওমেন টকিং’-এর মতো সিনেমাকে পেছনে ফেলেছে ‘এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস’।

 

সেরা সিনেমা ছাড়াও ‘এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস’–এর পরিচালক ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শেইনার্ট সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন। সিনেমার প্রধান অভিনেত্রী মিশেল ইয়ো পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। এবারের আসরে মোট ৭ শাখায় পুরস্কার পেয়েছে সিনেমাটি।
চলচ্চিত্রের সবচেয়ে বড় এ আসরে ২৩টি শাখায় পুরস্কার ঘোষণা করা হবে; অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন জিমি কিমেল।