বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ১০:১৫:৪১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

ধরলা বড়শিতে ধরা পড়লো ৭ কেজির চিতল

ধরলা বড়শিতে ধরা পড়লো ৭ কেজির চিতল

আনোয়ার সাঈদ তিতু,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ধরলা নদীতে এক মৎস্য শিকারির বড়শিতে ধরা পড়ল সাত কেজি ওজনের চিতল মাছ।
 

বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে উপজেলার বড়ভিটা ইউনিয়নের পশ্চিম ধনিরাম সাহেব বাজার এলাকায় এই মাছটি জেলে তোফাজ্জল পোদ্দারের (৬৩) বড়শিতে ধরা পড়ে। এ খবর ছড়িয়ে পড়লে মাছটি দেখতে শত শত উৎসুক জনতা নদী পাড়ে ভিড় জমায়।
 

তোফাজ্জল পোদ্দার বলেন, শখের বসে সাহেব বাজার এলাকায় ধরলা নদীতে দুটি বড়শির ছিপ পাতেন তিনি। বিকেলের দিকে সাত কেজি ওজনের এই মাছটি বড়শিতে আটকে যায়।
 

প্রত্যক্ষদর্শী মাহফুজার রহমান, জাহাঙ্গীর আলম, আবুল হোসেনসহ অনেকেই বলেন, তোফাজ্জল মাছ ব্যবসায়ী নন। তিনি মাছটি বিক্রি করবেন না বলে জানিয়ে দেন। কিন্তু স্থানীয় লোকজনের জোরাজুরিতে পরে মাছটি ৯ হাজার টাকায় বিক্রি করলেও তিনি একভাগ নিজে খাওয়ার জন্য রেখে দেন।
 

সাহেববাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তহিদুল হক পোদ্দার বলেন, শখের বসে বড়শি নিয়ে গিয়ে তোফাজ্জল বড় একটি চিতল মাছ শিকার করেছেন। মাছটি দেখতে শত শত মানুষ ভিড় জমায়।