সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৯:৩৭:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় নাগরিকসহ দুইজন আটক

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় নাগরিকসহ দুইজন আটক

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


২৯ জুন, ২০২৪ কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এক ভারতীয় নাগরিকসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় নাগরিকসহ দুইজন আটক

 

আটককৃতরা হলেন:

বাবুল মিয়া: ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার থরাইখানা এলাকার বাসিন্দা। আনোয়ার হোসেন: বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগিস এলাকার বাসিন্দা।
 

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৩৮ এর সাব পিলার নং ৮ এস এলাকা থেকে বাবুল মিয়া ও আনোয়ার হোসেনকে আটক করে। শনিবার দুপুরে তাদের ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

 

আটককৃত দুজনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নওয়াবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।