সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৩:৫৭:১৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

শিক্ষামন্ত্রী: কিছু বিষয় রাজপথে সমাধান সম্ভব নয়

শিক্ষামন্ত্রী: কিছু বিষয় রাজপথে সমাধান সম্ভব নয়

ঢাকা প্রেস নিউজ


সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একমত নন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেছেন, "কিছু বিষয় রাজপথে সমাধান সম্ভব নয়।" আন্দোলনকারীদের সাথে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে হবে বলে মনে করেন তিনি।

 

নতুন শিক্ষাক্রম শুধুমাত্র জ্ঞানমুখী নয়, বরং উদ্ভাবনী চিন্তাভাবনার উপর জোর দেয় বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, কিছু মানুষ পরিবর্তনের ভয়ে ভীত, বিশেষ করে শহুরে অভিভাবকরা। তবে সার্বিক পরিবর্তন আনতে হলে এই মতাদর্শের পরিবর্তন প্রয়োজন বলে মনে করেন তিনি।

 

আগামীতে ৩০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে প্রযুক্তিগত ক্লাসরুম গঠনের জন্য অর্থ বরাদ্দ করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। চলতি বছরের শেষের মধ্যে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি করে ডিজিটাল ডিভাইস সরবরাহ করা হবে। সর্বজনীন পেনশন নিয়ে শিক্ষকদের আন্দোলনের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, এটি অর্থ মন্ত্রণালয়ের বিষয়। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা বহাল থাকবে। তবে শিক্ষকদের আন্দোলন করার অধিকার আছে।