সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৭:২৯:১২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

ইউআইটিএস-এর মেধাবী শিক্ষার্থীদের “রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি” প্রদান।

ইউআইটিএস-এর মেধাবী শিক্ষার্থীদের “রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি” প্রদান।

ঢাকা প্রেস নিউজ
মোঃ হানিফ বিন রফিক ইউআইটিএস প্রতিনিধি:-

 

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর বোর্ড অব ট্রাস্টিজ এবং পিএইচপি ফ্যামিলির মাননীয় চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমানের সহধর্মিণী ও বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য মিসেস তাহমিনা রহমানের নামে গঠিত ‘রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি তহবিল’ এর অধীনে ইউআইটিএস-এর প্রতিটি বিভাগের কমপক্ষে একজন ছাত্রীসহ তিনজন করে শিক্ষার্থীকে প্রতি সেমিস্টারে রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি দেয়া হয়।
 

ইউআইটিএস-এর উদ্যোগে অদ্য ০২ জুলাই, ২০২৪, মঙ্গলবার সকাল ১০:০০ টায় বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে বসন্তকালীন সেমিস্টার ২০২৪-এর আটাশ জন মেধাবী শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়।
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। তিনি তার বক্তব্যে বলেন এটি কোন সাধারণ বৃত্তি নয়। এই বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীদের মাঝ থেকে মাত্র ত্রিশ জন শিক্ষার্থীকে তাদের মেধা ও নৈতিকতার ভিত্তিতে এই বৃত্তি দেওয়া হয়। তিনি আরও বলেন ইউআইটিএস-এর বোর্ড অব ট্রাস্টিজ এবং পিএইচপি ফ্যামিলির মাননীয় চেয়ারম্যান, আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমানের প্রত্যাশিত মানুষ হতে হবে, যে মানুষ ও সমাজের জন্য কাজ করে। আমরা চেয়ারম্যান স্যার এর এই লক্ষকে বাস্তবায়ন করার জন্যই কাজ করে যাচ্ছি, যেন এই বিশ্ববিদ্যালয়ের গৌরব ও দেশের মুখ উজ্জল করতে পারে।

মাননীয় উপাচার্য উপস্থিত সকলকে ধন্যবাদ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে শুভেচ্ছো জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ। আলোচনায় আরও অংশগ্রহণ করেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আ.ন.ম শরীফ, সায়েন্স অ্যান্ড ইজ্ঞিনিয়ারিং অনুষদের ডিন, অধ্যাপক ড. মোঃ আশরাফুল ইসলাম, লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সস অনুষদের ডিন, জনাব সৈয়দা আফসানা ফেরদৌসী, বিজনেস অনুষদের ডিন, ড. ফারুক হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের প্রভাষক ও ইন্টারন্যাশনাল ডেস্কের অতিরিক্ত পরিচালক, জনাব শুভ দাস। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।