বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৩:২২:৩৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

মুরাদনগরে গণপিটুনিতে চোরের মৃত্যু

মুরাদনগরে গণপিটুনিতে চোরের মৃত্যু

আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধিঃ-

 


কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় সাদ্দাম হোসেন (৩৮) নামের এক যুবক চুরি করতে গিয়ে গণপিটুনিতে মৃত্যু হয়েছে। শুক্রবার মধ্যরাতে উপজেলার বাঙ্গরা বাজার থানার বাঙ্গরা (পশ্চিম) ইউনিয়নের কালারাইয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাদ্দাম হোসেন একই ইউনিয়নের রোয়াচালা গ্রামের হিরন মিয়ার ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার মধ্যরাতে কালারাইয়া গ্রামের বাচ্চু মিয়ার বাড়ীতে সংঘবদ্ধ চোরেরা অটোরিকশার ব্যাটারী চুরি করে এবং ঘরের মাটি কেটে (সিদ কেটে) প্রবেশের চেষ্টা করে। এসময় ঘরের লোকজন টের পেয়ে চিৎকার চেচামেচি শুরু করলে চোরের কয়েকজন সদস্য পালিয়ে গেলেও সাদ্দাম হোসেন ধরা পরে যায়। এসময় লোকজন জড়ো হয়ে চোরকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দিলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।