সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৭:৫১:৪৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

হাসপাতালে জামায়াত আমিরকে দেখতে গেলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

হাসপাতালে জামায়াত আমিরকে দেখতে গেলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান।
 

এর আগে একই দিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানও হাসপাতালে গিয়ে ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নেন।
 

জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের জানান, ডা. শফিকুর রহমান বর্তমানে সুস্থ আছেন। প্রচণ্ড গরমের কারণে তিনি সাময়িক অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে এখন তার মধ্যে কোনো গুরুতর শারীরিক সমস্যা নেই এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।
 

তিনি আরও বলেন, “সমাবেশে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা প্রোগ্রাম স্থগিত করার কথাও ভেবেছিলাম, তবে আমির সাহেব নিজেই সেটি চাননি।”
 

এর আগে, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির। দুই দফায় মঞ্চে পড়ে গিয়ে পরে বসে থেকেই তিনি বক্তব্য শেষ করেন।
 

সমাবেশ শেষে দ্রুত তাকে রাজধানীর ধানমন্ডির ইবনে সীনা হাসপাতালে ভর্তি করা হয়।