সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৪:১০:৫৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

চাকরি পুনর্বহালের দাবিতে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সামনে কর্মসূচি

চাকরি পুনর্বহালের দাবিতে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সামনে কর্মসূচি

চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন আল-আরাফাহ ইসলামী ব্যাংক থেকে সদ্য চাকরিচ্যুত কর্মকর্তারা।
 

সোমবার (আজ) সকালে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে ব্যানার ও ফেস্টুন হাতে অবস্থান নেন তারা। কর্মসূচিতে অংশ নেওয়া আন্দোলনকারীরা জানান, কোনো ধরনের পূর্বনোটিশ ছাড়াই গত সপ্তাহে ৫৪৭ জন কর্মকর্তাকে হঠাৎ চাকরিচ্যুত করা হয়।
 

চাকরি হারানো এসব কর্মকর্তা দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসে এ কর্মসূচিতে অংশ নেন। তাদের দাবি, এই পদক্ষেপ অমানবিক এবং অন্যায্য। তারা অবিলম্বে চাকরির পুনর্বহাল ও ন্যায্য প্রক্রিয়ায় সমস্যার সমাধান দাবি করেন।
 

কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, বিনা নোটিশে এভাবে শত শত কর্মীকে চাকরি থেকে বাদ দেওয়ায় বহু পরিবার আজ অনিশ্চয়তার মুখে পড়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।