মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৩:২৩:১৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মারা গেছেন অভিনেত্রী সীমা দেও

মারা গেছেন অভিনেত্রী সীমা দেও

ভারতীয় প্রবীণ অভিনেত্রী সীমা দেও মারা গেছেন। ২৪ আগস্ট ৮৩ বছর বয়সে মারা যান তিনি। অভিনেত্রীকে ‘আনন্দ’, ‘কৌশিশ’ এবং ‘কোরা কাগজ’-এর মতো কালজয়ী চলচ্চিত্রে দেখা গেছে।

অভিনেত্রীর মৃত্যুর প্রসঙ্গে তার ছেলে চলচ্চিত্র নির্মাতা অভিনয় দেও ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, ‘আজ সকালে মা মারা গেছেন। তিনি আলঝেইমারে ভুগছিলেন। তবে শারীরিকভাবে তিনি ভালো ছিলেন।’

এর আগে ২০২০ সালে অভিনয় তার মায়ের চিকিৎসার সম্পর্কে টুইট করে বলেছিলেন, ‘আমার মা শ্রীমতি সীমা দেও আলঝেইমারে ভুগছেন। আমরা পুরো দেও পরিবার তার সুস্থতার জন্য প্রার্থনা করছি।


সমগ্র মহারাষ্ট্রের যারা তাকে এত ভালোবাসে, তারা তার সুস্থতার জন্য প্রার্থনা করবেন।’ আনন্দ’ চলচ্চিত্রে সীমা দেও বেশ কয়েকটি হিন্দি সিনেমাতে অভিনয় করা ছাড়াও সীমা মারাঠি সিনেমারও একজন নামি অভিনেত্রী ছিলেন। 

তিনি তার ক্যারিয়ার জুড়ে ৮০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার মারাঠি চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘জগচ্যা পাথিভার’, ‘ভারদক্ষিণা’র মতো চলচ্চিত্র। তাকে সর্বশেষ দেখা গেছে ২০২১ সালের মারাঠি সিনেমা ‘জীবন সন্ধ্যায়’।

সীমার স্বামী অভিনেতা রমেশ দেও গত বছর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বিবাহিত জীবনে সীমা ও রমেশের দুই ছেলে অজিঙ্কা ও অভিনয় দেও। ১৯৬৩ সালে সীমা ও রমেশ বিয়ে করেন এবং রমেশের মৃত্যুর পূর্বে দীর্ঘ ৫৯ বছরের দাম্পত্য জীবন অতিবাহিত করেন।