সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩০:২৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

চট্টগ্রামে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস ২০২৫  উপলক্ষে প্রতীকী ম্যারাথন

চট্টগ্রামে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস ২০২৫  উপলক্ষে প্রতীকী ম্যারাথন

হোসেন বাবলা (চট্টগ্রাম):-

 

চট্টগ্রামে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস ২০২৫  উপলক্ষে প্রতীকী ম্যারাথন


 

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে জেলা প্রশাসন, চট্টগ্রাম-এর উদ্যোগে (১৮ জুলাই) সকাল ৭ টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে প্রতীকী ম্যারাথন  সম্পন্ন হয়েছে।
 

প্রতীকী ম্যারাথনে অংশগ্রহণ করে প্রায় ৬৫০ জন প্রতিযোগী। সাধারন শিক্ষার্থী,জুলাই আহত যোদ্ধাবৃন্দ, ক্রীড়াবিদ, যুব সমাজ, সামাজিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।
 

প্রতীকী ম্যারাথনের উদ্বোধনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।
 

সকাল ৭টায় প্রধান অতিথি বেলুন উড়িয়ে প্রতীকী ম্যারাথনের  উদ্বোধন করেন এবং গণতন্ত্র, অধিকার ও ন্যায়বিচারের পক্ষে তরুণ সমাজের গতিশীল ভূমিকার প্রতীকী বার্তা প্রদান করেন।
 

জেলা প্রশাসন, চট্টগ্রাম ম্যারাথনে বিজয়ীদের পুরস্কার প্রদানসহ অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেছে। পুরস্কার বিতরন অনুষ্ঠানে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আহত ১২ জন সাহসী যোদ্ধাকে সম্মাননা স্মারক প্রদান করে তাঁদের ত্যাগ ও সাহসী ভূমিকার প্রতি শ্রদ্ধা জানানো হয়। 
এছাড়া ম্যারাথনে অংশগ্রহণকারী এবং সফলভাবে ম্যারাথন সম্পন্নকারী সকলকেই মেডেল ও সনদ প্রদান করা হয়।

 

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় সরকার  উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক(এল এ), অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক), জেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, জেলা ক্রীড়া অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা - কর্মচারী, ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।