সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৯:২৭:৩৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস: আপত্তি শুনানি শুরু ২৪ আগস্ট

সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস: আপত্তি শুনানি শুরু ২৪ আগস্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুনঃনির্ধারিত নির্বাচনী সীমানা নিয়ে আপত্তি শুনানির তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
 

আগামী ২৪ আগস্ট থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ শুনানি শুরু হবে এবং চলবে ২৭ আগস্ট পর্যন্ত।
 

সোমবার ইসির জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, প্রথম দিন দুপুর ১২টায় কুমিল্লা অঞ্চলের আসনগুলো নিয়ে শুনানি অনুষ্ঠিত হবে। তপশিলে নির্ধারিত তারিখ, সময় ও স্থানে আপত্তিকারী বা পরামর্শদাতাদের কাগজপত্রসহ উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
 

এর আগে ৩০ জুলাই ইসি ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের খসড়া তালিকা প্রকাশ করে। জনসংখ্যার ভারসাম্য আনতে এতে বাগেরহাটের আসন সংখ্যা চার থেকে তিনে নামানো হয় এবং গাজীপুরে আসন সংখ্যা পাঁচ থেকে বাড়িয়ে ছয় করার প্রস্তাব দেওয়া হয়। এছাড়া আরও ৩৯টি আসনের সীমানায় আংশিক পরিবর্তন আনা হয়।
 

নির্ধারিত সময়সীমা অনুযায়ী, গত ১০ আগস্ট পর্যন্ত আপত্তি ও অভিযোগ দাখিলের সুযোগ ছিল। এ সময়ের মধ্যে ৮৩টি আসনকে ঘিরে ১ হাজার ৭৬০টি আবেদন জমা পড়ে।