সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৫:১৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক

ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক

সরকারি অফিসের নতুন সময় সূচি ঘোষণার পর ব্যাংকের লেনদেন, ব্যাংক খোলা এবং বন্ধের নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার (৯ জুন) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

 

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার অনুযায়ী, আগামী ১৯ জুন থেকে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। আর ব্যাংকের লেনদেন কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। সার্কুলারে বলা হয়েছে, সরকার ঘোষিত অফিস সময়সূচির অনুবর্তনে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৯ জুন থেকে এই সময়সূচি অনুযায়ী ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।

 

সমুদ্র/স্থল/বিমান বন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা/উপ-শাখা/বুথগুলো সার্বক্ষণিক চালুরাখার বিষয়ে ৫ আগস্ট ২০১৯ এ জারীকৃত ডিওএস সার্কুলার লেটার নং-২৪ এর নির্দেশনা বলবৎ থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হলো।