মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৬:৫০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

চট্টগ্রামে অভিযান, ইউপিডিএফ সদস্য ‘সাইমন’ গ্রেপ্তার

চট্টগ্রামে অভিযান, ইউপিডিএফ সদস্য ‘সাইমন’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:-

 

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ইউপিডিএফ (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) সদস্য সুজন বড়ুয়া ওরফে সাইমন (২৯) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।
 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩০ জুন) বিকাল ৪টার দিকে জালালাবাদ কুলগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
 

গ্রেপ্তারকৃত সুজন বড়ুয়া খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি থানার বাসিন্দা এবং মৃত অশোক বড়ুয়ার ছেলে। তার বিরুদ্ধে লক্ষ্মীছড়ি থানায় চুরি ও নাশকতার অভিযোগে দুটি মামলা রয়েছে বলে জানা গেছে।
 

আটকের পর তাকে বায়েজিদ বোস্তামি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।