মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:২০:০৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

উরুগুয়ের পূর্ব উপকূলে ২ হাজার মৃত পেঙ্গুইন

উরুগুয়ের পূর্ব উপকূলে ২ হাজার মৃত পেঙ্গুইন

গত ১০ দিনে প্রায় ২ হাজার পেঙ্গুইন মৃত অবস্থায় দেখা গেছে উরুগুয়ের পূর্ব উপকূলে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই মৃত্যুর কারণ এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (ভাইরাস) বলে মনে করা হচ্ছে না। বিষয়টি এখনো রহস্যজনক।

পরিবেশ মন্ত্রণালয়ের প্রাণী বিভাগের প্রধান কারমেন লেইজাগোয়েন বলেছেন, ম্যাগেলানিক পেঙ্গুইনগুলোর বেশিরভাগই কম বয়সী। এগুলো আটলান্টিক মহাসাগরে মারা গিয়েছিল এবং স্রোতের মাধ্যমে উরুগুয়ের উপকূলে ভেসে এসেছে।


তিনি বলেন, পেঙ্গুইনগুলোর মৃত্যু পানিতে হয়েছে। ৯০% তরুণ। শরীরে চর্বি নেই এবং খালি পেটে এসেছে। নমুনা পরীক্ষায় এভিয়ান ইনফ্লুয়েঞ্জার প্রমাণ পাওয়া যায়নি। নমুনা পরীক্ষায় এভিয়ান ইনফ্লুয়েঞ্জার প্রমাণ পাওয়া যায়নি। ম্যাগেলানিক পেঙ্গুইন দক্ষিণ আর্জেন্টিনায় বাসা বাঁধে। 


দক্ষিণ গোলার্ধের এই পেঙ্গুইন শীতকালে খাদ্য এবং উষ্ণ জলের সন্ধানে উত্তরে চলে যায়। এমনকি ব্রাজিলের এস্পিরিটো সান্টো রাজ্যের উপকূলে পৌঁছে যায়। মন্ত্রীর দাবি, ‘কিছু শতাংশ জন্য মারা যাবে-এটাই স্বাভাবিক। তবে এই সংখ্যা স্বাভাবিক নয়।’

সংরক্ষিত এলাকা লেগুনা দে রোচার পরিচালক হেক্টর কায়মারিস এএফপিকে জানিয়েছেন, তিনি আটলান্টিক উপকূলের ছয় মাইল (১০ কিলোমিটার) এলাকাজুড়ে ৫০০ টিরও বেশি মৃত পেঙ্গুইন দেখেছেন। এগুলো তিনি গণনাও করেছেন। পরিবেশবাদীরা ম্যাগেলানিক পেঙ্গুইনের মৃত্যুহারের কারণ হিসেবে অতিরিক্ত মাছ ধরা এবং অবৈধ মাছ ধরাকে দায়ী করেছেন।