মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৭:০৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

নারায়ণগঞ্জে বৃক্ষ রোপণ ও বিতরণ 

নারায়ণগঞ্জে বৃক্ষ রোপণ ও বিতরণ 

বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):-



ডা. জোবায়দা রহমানের জন্মদিন উপলক্ষে "সবার আগে বাংলাদেশ এই স্লোগানে" নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাউদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার দাউদপুর পুটিনা উচ্চ বিদ্যালয় মাঠে ফলজ ও বনজ বৃক্ষ রোপণ ও বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. মাহফুজুর রহমান হূমায়ুন। এতে ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড. হেলাল উদ্দিন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূইয়ার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন।


উপজেলা বিএনপির  সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, সহ সভাপতি মোস্তাফা কামাল, সদস্য রিয়াদ ভূইয়া কিরণ, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মেহেদী হাসান মিঠু, ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদ ফকির, সাধারণ সম্পাদক আশিকুর রহমান রুবেল প্রমুখ।


এসময় বক্তারা বলেন, গাছ আমাদের উপকারী বন্ধু।  পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের ভূমিকা অনেক। গাছ আমাদের অক্সিজেন, ফুল, ফল সহ নানা উপহার দেয়। তাই সবাইকে বেশি করে গাছ লগানোর পরামর্শ দেন বক্তার।