সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৪:৩১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

১৭২ পদের এলজিইডির সূচি প্রকাশ মৌখিকের

১৭২ পদের এলজিইডির সূচি প্রকাশ মৌখিকের

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় রাজস্ব কাঠামোভুক্ত সার্ভেয়ার ও ইলেকট্রিশিয়ানের মোট ১৭২টি শূন্য পদের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা সময়সূচি প্রকাশ করা হয়েছে।

এলজিইডির ওয়েবসাইটে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন) ও বিভাগীয় নির্বাচন কমিটির সদস্যসচিব মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সময়সূচি প্রকাশ করা হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সার্ভেয়ার পদে ৮৮ জন ও ইলেকট্রিশিয়ান পদে ৮৪ জনকে নিয়োগ দেওয়া হবে। সার্ভেয়ার পদের মৌখিক পরীক্ষা আগামী ৪ থেকে ৬ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে। আরডিইসি ভবন (লেভেল-১২), এলজিইডি, আগারগাঁও, ঢাকা-১২০৭ ঠিকানায় বেলা আড়াইটা থেকে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৬২।


ইলেকট্রিশিয়ান পদের মৌখিক পরীক্ষা ৭, ১১ ও ১২ জুন অনুষ্ঠিত হবে। আরডিইসি ভবন (লেভেল-১২), এলজিইডি, আগারগাঁও, ঢাকা-১২০৭ ঠিকানায় বেলা আড়াইটা থেকে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৮৩।

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি প্রদর্শনসহ সব কাগজপত্রের অতিরিক্ত এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।