সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৯:২৭:০১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

রাজশাহীতে ১১ এনজিওর ঋণের চাপে কৃষকের আত্মহত্যা

রাজশাহীতে ১১ এনজিওর ঋণের চাপে কৃষকের আত্মহত্যা

রাজশাহী প্রতিনিধি:-


 

রাজশাহীর মোহনপুর উপজেলার খাড়ইল গ্রামে ঋণের ভার সইতে না পেরে আকবর হোসেন (৫০) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন। সোমবার সকালে নিজ পান বরজে গলায় ফাঁস দিয়ে তিনি প্রাণ দেন।
 

আকবর হোসেন স্থানীয় লোকমান হোসেনের ছেলে। পরিবার জানায়, তিনি অন্তত ১১টি এনজিও এবং স্থানীয় মহাজনদের কাছ থেকে প্রায় ৬ থেকে ৭ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। কিন্তু পান চাষে লোকসান হওয়ায় কিস্তি পরিশোধ করতে না পেরে তিনি হতাশায় ভুগছিলেন।
 

নিহতের ছেলে সুজন শাহ জানান, তার বাবা এনজিও থেকে চার লাখ টাকার বেশি ঋণ নিয়েছিলেন। এক বিঘা জমির পান বরজই ছিল সংসারের প্রধান ভরসা। প্রতি সপ্তাহে ৫ হাজার টাকা কিস্তি শোধ করতে হতো। কিন্তু এ বছর পানের দাম না থাকায় ঋণ শোধ অসম্ভব হয়ে ওঠে। প্রতিদিন এনজিও কর্মীদের চাপের মুখে পড়তে হচ্ছিল তার বাবাকে। সেই চাপ সহ্য করতে না পেরেই আত্মহত্যা করেন তিনি।
 

রাজশাহীতে ১১ এনজিওর ঋণের চাপে কৃষকের আত্মহত্যা

আত্মহত্যার ঘটনায় আকবর হোসেনের বাড়িতে স্থানীয় লোকজনের ভিড়

 

তিনি আরও জানান, আকবর হোসেনের ঋণ ছিল ব্র্যাক, আশা, প্রশিকা, ভার্ক, ডিএফইডি, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা, রিক, ইএসডিও, গ্রামীণ প্রচেষ্টা, পিএমকে ও গাকসহ বিভিন্ন এনজিওতে।
 

মোহনপুর থানার ওসি আতাউর রহমান বলেন, আকবর হোসেন পানের বরজে লোকসানের কারণে ঋণ শোধ করতে পারেননি। হতাশা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। তবে পরিবারের সদস্যরা ময়নাতদন্ত বা মামলা করতে আগ্রহী নন।
 

নিহতের দুই ছেলে—সুজন শাহ (৩০) ও সুমন শাহ (১৮)—আছে।
 

প্রসঙ্গত, এর মাত্র কয়েক দিন আগে একই এলাকায় ঋণের চাপে খাবারের অভাব সহ্য করতে না পেরে মিনারুল নামে আরেক ব্যক্তি স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছিলেন।