মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ এ ০৪:৫০:৪৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

মোহাম্মদপুরে পুলিশের অভিযান: ‘পাঠালি’ গ্রুপের দুই শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেপ্তার ১৬

মোহাম্মদপুরে পুলিশের অভিযান: ‘পাঠালি’ গ্রুপের দুই শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেপ্তার ১৬

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত ‘পাঠালি’ গ্রুপের শীর্ষ দুই সন্ত্রাসী ইয়াসিন ও শরীফসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। একই রাতে পৃথক অভিযানে আরও ১৪ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।
 

গ্রেপ্তার হওয়া অপর ১৪ জন হলেন: সাবিত ইবনে, রফিকুল ইসলাম, ফারুক, আরিফ, সাজ্জাদ, আল-আমিন, রাকিব মিয়া, মেহেদি হাসান বাপ্পি, সোলেমান, আখতারুজ্জামান টিটপ, বায়েজিদ ওরফে রানা, রায়হান, রাজু ও সুজন।
 

মোহাম্মদপুর থানা সূত্র জানায়, গত ১৪ মে রাতে জাফরাবাদ এলাকায় নিজেদের মধ্যে দ্বন্দ্বের জেরে ‘পাঠালি’ গ্রুপের নেতা হাসান, ইয়াসিন, পিঁপড়া রাজিবসহ ১০-১২ জন সদস্য একই দলের রাব্বি, সাব্বির ও কাশেমসহ ছয়জনকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এই ঘটনায় থানায় মামলা দায়ের হলে পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান চালায়।
 

এর আগে, গ্রুপটির সেকেন্ড ইন কমান্ড সাহিন এবং পিঁপড়া রাজিবকে গ্রেপ্তার করা হয়। এই ধারাবাহিকতায় সোমবার রাতে রায়েরবাজার বোটঘাট এলাকা থেকে ইয়াসিনকে চাপাতিসহ আটক করে পুলিশ। তার দেওয়া তথ্য অনুযায়ী কাদিরাবাদ থেকে শরীফকে গ্রেপ্তার করা হয়। পরে শরীফের তথ্যের ভিত্তিতে বোটঘাট খালপাড় এলাকা থেকে আরও একটি চাপাতি উদ্ধার করা হয়।
 

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন সময় মাদক, চাঁদাবাজি, মারামারি ও দাঙ্গার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।