সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৬:০৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জোকার: ফোলি এ ডিউক্স-এর টিজার প্রকাশ পাবে ৯ এপ্রিল

জোকার: ফোলি এ ডিউক্স-এর টিজার প্রকাশ পাবে ৯ এপ্রিল

অধীর আগ্রহে অপেক্ষা করছেন 'জোকার'-এর অনুরাগীরা। হোয়াকিন ফিনিক্স অভিনীত জনপ্রিয় চলচ্চিত্র 'জোকার'-এর সিক্যুয়েল 'জোকার: ফোলি অ্যা ডিউক্স' মুক্তি পাবে ২০২৪ সালের ৯ অক্টোবর। সম্প্রতি প্রকাশিত সিনেমাটির নতুন পোস্টারে ক্লাসিক বলরুমে আর্থার ফ্লেককে হার্লে কুইনের সঙ্গে নাচতে দেখা গেছে। পোস্টারের ক্যাপশনে লেখা হয়েছে, "পৃথিবী একটি মঞ্চ। 'জোকার: ফোলি এ ডিউক্স'-এর টিজার প্রকাশ পাবে ৯ এপ্রিল।"

 

'জোকার: ফোলি এ ডিউক্স'-এ লেডি গাগা হার্লিন কুইনের চরিত্রে অভিনয় করেছেন। হার্লিন কুইঞ্জেল গোথাম সিটির আরখাম অ্যাসাইলামের একজন মনোরোগ বিশেষজ্ঞ যিনি জোকারের প্রেমে পড়ার পরে হার্লে কুইন নামে পরিচিত হয়ে ওঠেন। অপর দিকে আর্থার ফ্লেক ওরফে 'দ্য জোকার' হিসেবে সিক্যুয়েলে ফিরে এসেছেন হোয়াকিন ফিনিক্স।

 

২০১৯ সালে হলিউডে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র 'জোকার' বক্স অফিসের আলোড়ন সৃষ্টি করেছিল। ছবিটি বিশ্বব্যাপী এক বিলিয়ন ডলার আয় করে ইতিহাসের সর্বোচ্চ আয়কারী 'আর রেটেড' সিনেমা হয়ে উঠেছিল। ১১টি অস্কারের মনোনয়ন পায় এটি। আর্থার ফ্লেক চরিত্রে অভিনয়ের জন্য হোয়াকিন ফিনিক্স সেরা অভিনেতা হিসেবে অস্কার জিতে নেন। টোড ফিলিপস পরিচালিত 'জোকার: ফোলি অ্যা ডিউক্স'-এর ট্রেলার আসছে ৯ এপ্রিল।