মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৭:০৫:০৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আলজেরিয়ায় দাবানল ছড়িয়ে পড়ে নিহত কমপক্ষে ৩৪ জন

আলজেরিয়ায় দাবানল ছড়িয়ে পড়ে নিহত কমপক্ষে ৩৪ জন

উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায় দাবানল ছড়িয়ে পড়েছে। এতে কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেক মানুষ। নিহতদের মধ্যে দেশটির ১০ সেনা সদস্যও রয়েছেন বলে জানা গেছে। 

মঙ্গলবার (২৫ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, আলজেরিয়াজুড়ে দাবানল ছড়িয়ে পড়ার পর অন্তত ৩৪ জন নিহত হয়েছেন বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। 


সোমবার উত্তর আফ্রিকার এই দেশটির ১৬ টি প্রদেশে ৯৭টি দাবানলের প্রাদুর্ভাব রেকর্ড করা হয়েছে। আর এই দাবানলে বন, ফসল এবং কৃষিজমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে হাজারও মানুষকে। 

প্রায় ৮ হাজার দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। বিবিসি বলছে, ভয়াবহ এই দাবানলে ২৬ জন আহত হয়েছেন এবং ফেনাইয়া, বেজাইয়া, জাবারবার ও বুইরাতে ১৫০০ মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

আলজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেজাইয়াতে আগুন নিয়ন্ত্রণের চেষ্টার সময় দশজন সেনা নিহত হয়েছেন।