বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৮:২২:৫৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মেসির দলবদল নিয়ে নতুন গুঞ্জন

মেসির দলবদল নিয়ে নতুন গুঞ্জন

পিএসজির আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির দলবদল নিয়ে গুঞ্জন চলছে অনেক দিন ধরেই। পিএসজির সঙ্গে যে মেসির চুক্তি আর নবায়ন হচ্ছে না, এটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। এই সুযোগে মেসিকে ফিরে পেতে উঠেপড়ে লেগেছে বার্সেলোনা। তবে টাকার অঙ্কে বার্সাকে হারিয়ে দিচ্ছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। নতুন গুঞ্জন হলো, মেসি নাকি ওই ক্লাবেই যাবেন!

পিএসজির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৩০ জুন। বার্তা সংস্থা এএফপি দাবি করেছে আগামী মৌসুমে ‘বিশাল অঙ্কের চুক্তি’তে সৌদি আরবের একটি ক্লাবে খেলবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা। সেই চুক্তিও নাকি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তবে ক্লাবটির নাম উল্লেখ করেনি এএফপি। অবশ্য আরো আগে থেকেই মেসিকে পাওয়ার লড়াইয়ে আল হিলাল ক্লাবের নামই শোনা যাচ্ছে। এ বিষয়ে মেসির ক্লাব পিএসজির কেউ মন্তব্য করতে রাজি হননি।


নাম গোপন রাখার শর্তে একটি সূত্র এএফপিকে জানিয়েছে, ‘মেসির চুক্তি হয়ে গেছে। আগামী মৌসুমে তিনি সৌদি আরবে খেলবেন। এটা বিশেষ এক চুক্তি। বিশাল অঙ্কের। আমরা কিছু বিষয় চূড়ান্ত করছি।’

উল্লেখ্য, সপ্তাহখানেক আগেই পিএসজির অনুমতি ছাড়াই শুভেচ্ছাদূতের কাজে সৌদি আরবে গিয়েছিলেন মেসি। এ কারণে পিএসজি তাকে দুই সপ্তাহ নিষিদ্ধ করেছিল। পরে মেসি ভিডিও বার্তায় ক্ষমা প্রার্থনা করেন। গতকাল হুট করেই পিএসজির অনুশীলনে দেখা যায় মেসিকে। আজ এলো নতুন খবর।