সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪০:৩১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

৬ দাবিতে উত্তাল মাইলস্টোন: শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি

৬ দাবিতে উত্তাল মাইলস্টোন: শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনায় ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টা থেকে শত শত শিক্ষার্থী ৬ দফা দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে জড়ো হয়ে রাস্তায় অবস্থান নেন।
 

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা ‘বিচার চাই না, সন্তানের লাশ চাই’, ‘সঠিক লাশের হিসাব চাই’—এমন নানা স্লোগানসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার হাতে গোলচত্বরের সড়কে শান্তিপূর্ণভাবে বসে পড়ে আন্দোলন শুরু করেন। পুলিশের একাধিক অনুরোধ সত্ত্বেও তারা অবস্থান থেকে না সরে শান্তভাবে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
 

আন্দোলনরত শিক্ষার্থীদের ভাষ্য, “আমরা সহিংসতা চাই না। কিন্তু এত বড় দুর্ঘটনার পরও কেউ দায় নিচ্ছে না, কোনো জবাবদিহি নেই। আমরা এর বিচার চাই, ন্যায়বিচার চাই।”
 

শিক্ষার্থীদের উত্থাপিত ৬ দফা দাবি হলো—
১. নিহতদের নাম ও পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ
২. আহতদের সঠিক ও সম্পূর্ণ তালিকা প্রদান
৩. ঘটনাস্থলে শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা
৪. প্রত্যেক নিহত ও আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ
৫. ঝুঁকিপূর্ণ বিমান ব্যবহার বাতিল
৬. প্রশিক্ষণ ব্যবস্থার আধুনিকায়ন ও সংস্কার

 

এর আগে সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি এফ-৭ বিজজিআই (৭০১) মডেলের প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। মুহূর্তেই আগুন ধরে যায় বিমানটিতে।
 

এ ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে, যার মধ্যে ২৫ জনই শিশু। আহত হয়েছেন অন্তত ৭৮ জন, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।