মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৬:২৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

সাতকানিয়ায় বন্য হাতির আক্রমণে যুবকের মৃত্যু

সাতকানিয়ায় বন্য হাতির আক্রমণে যুবকের মৃত্যু

মোহাম্মদ করিম, বিশেষ প্রতিনিধি:-



চট্টগ্রামের সাতকানিয়ার চরতী ইউনিয়নে বন্য হাতির হামলায় সাদেক হোসেন (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ঘোনাপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

 

নিহত সাদেক হোসেন স্থানীয় আবুল হোসেনের ছেলে এবং পেশায় একজন কৃষক ছিলেন।
 

স্থানীয় ইউপি সদস্য মো. আলী জানান, কিছুদিন ধরে পাহাড়ি এলাকা থেকে নেমে আসা বন্য হাতির একটি পাল লোকালয়ে এসে আতঙ্ক সৃষ্টি করছিল। ওই রাতে সাদেক হোসেন বাজার থেকে কেনাকাটা শেষে একা বাড়ি ফিরছিলেন। পথে একটি বন্য হাতি তাকে শুঁড় দিয়ে পেঁচিয়ে উপরে তুলে আছড়ে ফেলে। এতে তিনি গুরুতর আহত হন।
 

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু পথেই তার মৃত্যু হয়।