সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:০২:২৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পটিয়ায় আড়াই হাজার বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

পটিয়ায় আড়াই হাজার বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম:


 

চট্টগ্রামের পটিয়া উপজেলায় বন্যাকবলিত আড়াই হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ইসমাইল-মরিয়ম ফাউন্ডেশন। বুধবার দুপুরে আয়োজিত এ ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা সামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক শফিউল আলম বাদশা।
 

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে শফিউল আলম বাদশা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষ সমাজ ও দেশের অবিচ্ছেদ্য অংশ। তাদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। মানবতার সেবার অংশ হিসেবে ইসমাইল-মরিয়ম ফাউন্ডেশন বন্যাদুর্গত মানুষের জন্য এ উদ্যোগ গ্রহণ করেছে।
 

তিনি আরও বলেন, ফাউন্ডেশন অতীতের মতো ভবিষ্যতেও অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবে। প্রয়োজনের তুলনায় এ সহায়তা সীমিত হলেও দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহস ও মনোবল জোগানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
 

স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তি উদ্যোগ ও সামাজিক সংগঠনের এমন ত্রাণ কার্যক্রম দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা এ ধরনের মানবিক উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
 

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ ইসমাইল, ধলঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, গৈড়লা কে.পি. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, বিএনপি নেতা আবুল হাসেম, নূর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।