বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৪:০০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

বোমা হামলা চাঁদাবাজি ও লুটপাটের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিতে বিএনপির মতবিনিময় সভা

বোমা হামলা চাঁদাবাজি ও লুটপাটের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিতে বিএনপির মতবিনিময় সভা

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-

 


চাঁপাইনবাবগঞ্জের নয়ালাভাঙ্গায় বোমা হামলা, চাঁদাবাজি ও লুটপাটের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি ও দোষীদের শাস্তির দাবিতে মতবিনিময় সভা করেছে বিএনপির নেতাকর্মীরা।

 

বোমা হামলা চাঁদাবাজি ও লুটপাটের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিতে বিএনপির মতবিনিময় সভা

 

ইউনিয়ন বিএনপির আয়োজনে শুক্রবার (০৬ জুন) সকালে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের নয়ালাভাঙ্গা মোড়লপাড়া এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়। 

 

বোমা হামলা চাঁদাবাজি ও লুটপাটের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিতে বিএনপির মতবিনিময় সভা — ছবি ২

 


সভায় বিএনপি নেতাকর্মীরা বলেন, সাম্প্রতিক সময়ে একটি কুচক্রী মহল এলাকায় অস্থিতিশীল ও অরাজকতা করতে নায়ালাভাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামে বোমা হামলা ও বাড়িতে লুটপাট করছে। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে স্থানীয় বাসিন্দা ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এসময় সকলকে সতর্ক অবস্থায় থাকার জন্য অনুরোধ করেন বক্তারা। 


সভায় বিএনপি নেতারা আরও বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোথাও কোনো চাঁদাবাজি, বোমা হামলা, বাড়ি লুটপাটের ঘটনা ঘটলে সাথে সাথে মসজিদে মাইকিং করে সকলে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে আটক করে পুলিশে দিতে হবে। আসন্ন ঈদুল আযহার সময় সকল ধরনের অপরাধ দমনে নয়ালাভাঙ্গা ইউনিয়নবাসীকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা।


সভায় আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি বোমা হামলা ও লুটপাটের ঘটনায় দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও নয়ালাভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. আশরাফুল হক। ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।