সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৯:২৭:৪০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

চারঘাটে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

চারঘাটে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

মোঃশফিকুল ইসলাম,চারঘাট (রাজশাহী):-



“অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে চারঘাটে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় চারঘাটও সপ্তাহব্যাপী বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। সোমবার (১৮-২৪ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর আয়োজনে একটি বর্ণাঢ্য মৎস্য র‌্যালী, পোনা মাছ অবমুক্তকরন, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ।


 

চারঘাটে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত




সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেল নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস।এসময় উপস্হিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, উপজেলা নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ রায়হান কুদ্দুস,উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা নাসির উদ্দিন, ফিল্ড সহকারী মৎস্য কর্মকর্তা ফিরোজ আহম্মেদ ও চারঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কে এম জুবায়ের ইসলাম সহ বিভিন্ন সরকারী কর্মকর্তা ও মৎস্য চাষী সদস্যবৃন্দ।

অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্তকরণ ও সফল চারজন মৎস্য চাষীদের মাঝে সনদপত্র ও ক্রেস প্রদান করেন ইউএনও জান্নাতুল ফেরদৌস।