মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৮:৪৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সড়কে প্রাণ গেল অভিনেত্রীর

সড়কে প্রাণ গেল অভিনেত্রীর

সড়ক দুর্ঘটনায় ভারতের টিভি অভিনেত্রী বৈভবী উপাধ্যায় মারা গেছেন। বৈভবীর বয়স হয়েছিল ৩৮ বছর। খবর বার্তা সংস্থা এএনআইয়ের

জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘সারাভাই ভার্সেস সারাভাই’–এ জেসমিন চরিত্রে অভিনয় করে দর্শকমহলে আলোচিত হয়েছেন বৈভবী। ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের ‘ছপাক’ সিনেমাতেও দেখা গেছে তাঁকে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, হবু স্বামীকে নিয়ে হিমাচল প্রদেশে ঘুরতে গিয়েছিলেন বৈভবী। বুধবার সকালের দিকে তাঁদের কার নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। বৈভবীর মৃত্যুর খবর মিললেও এখনো তাঁর হবু স্বামীর শারীরিক অবস্থা জানা যায়নি।


বৈভবীর মৃত্যুর খবর জানিয়ে টুইট করেছেন ‘সারাভাই ভার্সেস সারাভাই’ ধারাবাহিকের প্রযোজক জেডি মাজেথিয়া। বৈভবীর পরিবার জানিয়েছে, হিমাচল প্রদেশ থেকে বৈভবীর মরদেহ মুম্বাইয়ের বাসায় নেওয়া হয়েছে। আজ বুধবার বেলা একটায় তাঁর মরদেহ নিয়ে শশ্মানযাত্রা করার কথা। তারপর মুম্বাইয়ের পশ্চিম বরিবালি শশ্মানে তাঁর শেষকৃত্য হবে।

বৈভবীর মৃত্যুতে ভারতীয় টিভি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ‘সারাভাই ভার্সেস সারাভাই’ ধারাবাহিকে বৈভবীর সহশিল্পী রুপালি গাঙ্গুলি এক টুইটে লিখেছেন, ‘এটা ঠিক হলো না, আগেভাগেই চলে গেলে।’ ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘কিছুতেই বিশ্বাস করতে পারছি না।’

‘সারাভাই ভার্সেস সারাভাই’ ধারাবাহিক ছাড়া ওয়েব সিরিজ ‘প্লিজ ফাইন্ড অ্যাটাচড’, টিভি ধারাবাহিক ‘কিয়া কসুর হ্যায় আমলা কা’সহ বেশ কয়েকটি ধারাবাহিক ও সিরিজে দেখা গেছে বৈভবীকে।