সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৩:০৮:০২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ছয় মাসে সাপের দংশনে ৩৮ জনের মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ছয় মাসে সাপের দংশনে ৩৮ জনের মৃত্যু

ঢাকা প্রেস নিউজ


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে সারাদেশে সাপের দংশনে মোট ৩৮ জনের মৃত্যু হয়েছে।

 

এই তথ্য বুধবার (১০ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে জানানো হয়।
 

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন বলেন, "স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ৯ জুলাই পর্যন্ত সারাদেশে ৬১০টি সর্পদংশনের ঘটনা লিপিবদ্ধ হয়েছে। এই ঘটনাগুলোতে মোট ৩৮ জনের মৃত্যু হয়েছে।"
 

তিনি আরও বলেন, "এই মৃত্যুর মধ্যে সবচেয়ে বেশি রোগী ছিল রাজশাহীতে।"
 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৪১৬ জন সাপের দংশনে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৮ জনকে চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার এবং ৭৩ জনকে অন্যান্য বিষধর সাপ কেটেছে।
 

এই হাসপাতালে সাপের দংশনে মোট ১১ জন রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাসেলস ভাইপারের দংশনে ৫ জন মারা গেছেন।