মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৯:১২:১৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সন্দেহভাজন জঙ্গি হামলায় পাকিস্তানে সেনা ঘাঁটিতে ব্যাপক হামলায় নিহত ১২ জন

সন্দেহভাজন জঙ্গি হামলায় পাকিস্তানে সেনা ঘাঁটিতে ব্যাপক হামলায় নিহত ১২ জন

সন্দেহভাজন জঙ্গি হামলায় গতকাল বুধবার পাকিস্তানের সেনাবাহিনীর অন্তত ১২ জন সেনা নিহত হয়েছে। জঙ্গিরা দেশটির বেলুচিস্তান প্রদেশের একটি সেনা ঘাঁটিতেও হামলা চালিয়েছে বলে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে। খবর রয়টার্সের। 

দেশটির সেনাবাহিনী ও নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছে, জঙ্গিরা একটি সেনা ঘাঁটিতে বন্দুক, হাতবোমা ও রকেট দিয়ে তাণ্ডব চালিয়েছে। এতে নয়জন সেনা নিহত হয়েছে। এ ছাড়া সুই জেলায় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে আরও তিনজন সেনা নিহত হয়েছে বলে নিরাপত্তা কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। 


সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, বুধবার ভোর নাগাদ সেনা ঘাঁটিতে হামলা চালানো পাঁচজন জঙ্গিও পাল্টা গুলিতে নিহত হয়েছে। এর পর রাতে বেলুচিস্তান প্রদেশের জোব জেলায় অভিযানের ঘোষণা দেন সেনাবাহিনী। 

তিনজন নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, প্রথমে জঙ্গিরা সেনাঘাঁটির মেসে হাতবোমা ছোড়ে। এরপর কয়েক ঘণ্টাব্যাপী সেনা ও জঙ্গিদের মধ্যে গোলাগুলি চলে। 

নতুন করে গঠিত হওয়া জিহাদি গ্রুপ তেহরিক-ই-জিহাদ পাকিস্তান (টিজেপি) এ হামলার দায় স্বীকার করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, এ হামলায় অংশ নেওয়া যোদ্ধাদের ছবি ও ভিডিও তারা প্রকাশ করবে।