সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৪২:৩৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইসির ওয়েবসাইটে ‘শাপলা কলি’ প্রতীক প্রকাশ পেল এনসিপি

ইসির ওয়েবসাইটে ‘শাপলা কলি’ প্রতীক প্রকাশ পেল এনসিপি

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নির্বাচনী প্রতীক ‘শাপলা কলি’ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।
 

বুধবার (২৬ নভেম্বর) প্রকাশিত তথ্য অনুযায়ী, এনসিপিকে দেশের ৫৮তম নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে ইসির ওয়েবসাইটে প্রতীকটি প্রদর্শন করা হয়। এর আগে, গত ৯ নভেম্বর এনসিপির জন্য ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দ দিয়ে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন।
 

প্রকাশিত ছবিতে দেখা যায়—একটি অঙ্কুরিত শাপলার কলি, যা গোলাকার শাপলা পাতার ওপর সোজাভাবে ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছে।