মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৫:৫৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

কর্ণফুলী পেপার মিলসে কাগজ উৎপাদন ক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার:শিল্প উপদেষ্টা 

কর্ণফুলী পেপার মিলসে কাগজ উৎপাদন ক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার:শিল্প উপদেষ্টা 

হোসেন বাবলা (চট্টগ্রাম):-


 

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের কাগজ উৎপাদন ক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার, কারখানাটি আবারও পুরোদমে উৎপাদনে থেকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে।

 
উপদেষ্টা গতকাল শুক্রবার রাঙামাটি কাপ্তাই উপজেলার কর্ণফুলী পেপার মিলস লিমিটেড অতিথি ভবনের সম্মেলন কক্ষে শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কেপিএমএল  এর কর্মকর্তাদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই সব কথা বলেন।

 

উপদেষ্টা বলেন, দেশে প্রচুর পরিমাণ কাগজ প্রয়োজন, বিদেশ থেকে কাগজ আমদানি না করে দেশে উৎপাদন বাড়াতে হবে। আজকে আমরা সরাসরি পরিদর্শনে এসেছি মিলের উন্নয়ন এর কার্যক্রম দ্রুত শুরু করা হবে। বিদেশি ক্যামিকেল এর উপর নির্ভর না করে দেশে কাঁচামাল দিয়ে উৎপাদন ক্ষমতা বাড়াতে হবে। 
 

মতবিনিময় সভায় শিল্প মন্ত্রনালয়ের সচিব ওবায়দুর রহমান, বিসিআইসির চেয়ারম্যান মো: ফজলুর রহমান,  কেপিএম লিমিটেডের এমডি শহীদ উল্লাহ, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, রাঙামাটি পুলিশ সুপার ড: এস এম ফরহাদ হোসেন,  কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন, কেপিএম সিবিএ সভাপতি আব্দুল রাজ্জাক সহ কেপিএম এর সকল বিভাগীয় প্রধান এবং সিবিএ নেতৃবৃন্দসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 
 

মতবিনিময় সভায় শেষে উপদেষ্টা কেপিএম কারখানা পরিদর্শন করেন এবং কারখানায় বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।