সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:০৩:৩৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ব্যাংক চলবে নতুন সূচিতে

ব্যাংক চলবে নতুন সূচিতে

কোটা সংস্কার আন্দোলন নিয়ে সৃষ্ট পরিস্থিতি বিবেচনায় রোববার (২৮ জুলাই) থেকে আগামী মঙ্গলবার (৩০ জুলাই) পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল শনিবার (২৭ জুলাই) বাংলাদেশ ব্যাংক থেকে এ তথ্য জানানো হয়েছে।

 

এদিকে জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় রোববার থেকে আগামী মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরকারি ও আধা সরকারি অফিস চলবে।  এর আগে গত বুধবার ও বৃহস্পতিবার চার ঘণ্টা করে চলে অফিস। 


এর আগে কোটা আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে রোববার ও সোমবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে তা বাড়িয়ে মঙ্গলবারও ছুটি ঘোষণা করা হয়।  পর বুধবার ও বৃহ্সপতিবার আংশিকভাবে খোলে সরকারি অফিস। সে দু’দিন বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস খোলার সিদ্ধান্ত নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।

 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কামরুজ্জামানের সই করা এক আদেশে বলা হয়, সরকার বুধ ও বৃহস্পতিবার সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নির্ধারণ করেছে। এদিকে, অফিস-আদালত খুলে দেয়া হলেও সারাদেশে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সরকার থেকে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি।