সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৯:১৪:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

গোপালগঞ্জে কারফিউ, ঘরে থাকার আহ্বান আসিফ মাহমুদের

গোপালগঞ্জে কারফিউ, ঘরে থাকার আহ্বান আসিফ মাহমুদের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ ও সহিংসতা চরমে পৌঁছানোর পর গোপালগঞ্জে কারফিউ জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় জনগণের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
 

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি বলেন,
“জীবন-মৃত্যুর মতো জরুরি প্রয়োজন ছাড়া কেউ যেন ঘরের বাইরে না যান।”

 

তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে সব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
 

আসিফ মাহমুদ আরও জানান, পুলিশের কন্ট্রোল রুম থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা, যুব ও ক্রীড়া উপদেষ্টাসহ সংশ্লিষ্ট বাহিনীর শীর্ষ কর্মকর্তারা সার্বক্ষণিক মনিটরিং করছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।