মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০১:১৪:১১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জামিনে মুক্তি পেলেন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু

জামিনে মুক্তি পেলেন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু

একমাস ৬ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। বুধবার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার সময় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এসময় যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী কারাফটকে টুকুকে ফুলেল শুভেচ্ছা জানান।

 

সুলতান সালাউদ্দিন টুকু কারাগার থেকে সরাসরি বিএনপির নয়াপল্টন কার্যালয়ে আসেন। বিএনপি কার্যালয়ে দলের এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা টুকুকে ফুল দিয়ে বরণ করেন। এসময় নেতাকর্মীরা টুকুকে অভিনন্দন জানিয়ে সরকার বিরোধী শ্লোগান দেন।


এপ্রিল মাসের ২৯ তারিখে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত জামিন না মঞ্জুর করে টুকুকে কারাগারে পাঠানো হয়। তিন মামলায় টুকুকে সাড়ে সাত বছর সাজা দেয় আদালত। এছাড়াও দুই শতাধিক মামলা রয়েছে যুবদলের এই সভাপতির বিরুদ্ধে।