মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৩:৩৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

৪৩ দিন পর নগর ভবনে ডিএসসিসি প্রশাসক, অভ্যর্থনায় ইশরাক সমর্থকেরা

৪৩ দিন পর নগর ভবনে ডিএসসিসি প্রশাসক, অভ্যর্থনায় ইশরাক সমর্থকেরা

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

দীর্ঘ ৪৩ দিন পর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে প্রবেশ করলেন সংস্থার সরকার নিযুক্ত প্রশাসক মো. শাহজাহান মিয়া। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে তিনি নিজ দপ্তরে যান এবং নগর সেবামূলক কার্যক্রম পুনরায় চালুর ঘোষণা দেন।
 

গত ১৪ মে থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ নেওয়ার দাবিতে “ঢাকাবাসী” ব্যানারে নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন তাঁর সমর্থকেরা। ফলে দীর্ঘদিন প্রশাসক ভবনে আসতে পারেননি।
 

শাহজাহান মিয়া বলেন, “আমরা অতীত ভুলে সামনে এগিয়ে যেতে চাই। জরুরি ভিত্তিতে নানা সেবামূলক কাজ আবারও শুরু করব।”
 

এর আগে, গত রবিবার আন্দোলনকারীরা কিছুটা নমনীয় হয়ে দৈনন্দিন সেবা কার্যক্রম চালুর অনুমতি দেন এবং সোমবার নগর ভবনের প্রধান ফটকের তালা খুলে দেন। যদিও তখনো প্রশাসক বা প্রকৌশল বিভাগে প্রবেশের অনুমতি দেননি তাঁরা।
 

আজ প্রশাসকের সঙ্গে নগর ভবনে উপস্থিত ছিলেন প্রকৌশল বিভাগের কর্মকর্তারাও। আগমনের সময় তাঁকে অভ্যর্থনা জানান আন্দোলনে থাকা বিএনপিপন্থী সিটি কর্পোরেশন শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা।
 

শ্রমিক নেতা আরিফ চৌধুরী জানান, “উচ্চপর্যায়ের নির্দেশে আমরা এখন থেকে প্রশাসকের সঙ্গে সহযোগিতামূলক মনোভাব নিয়ে কাজ করব।”