মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৪:১২:৪০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইরানের উত্তরাঞ্চলে কয়লাখনিতে বিস্ফোরণে ৬ জন নিহত

ইরানের উত্তরাঞ্চলে কয়লাখনিতে বিস্ফোরণে ৬ জন নিহত

ইরানের উত্তরাঞ্চলে একটি কয়লাখনিতে বিস্ফোরণে ছয়জন নিহত হয়েছে। উত্তরাঞ্চলীয় শহর ধামগানের ৪শ’ কিলোমিটার গভীরে একটি টানেলে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা এ কথা জানিয়েছে। 

ইরনা আরো জানিয়েছে, ‘ধামগানে রোববারের বিস্ফোরণের পর ছয় শ্রমিক খনিতে আটকা পড়ে।’ তাদের উদ্ধারে চালানো অভিযান ব্যর্থ হয়। পরে সোমবার লাশ উদ্ধার করা হয়।

একই এলাকায় ২০২১ সালের মে মাসে খনি ধসে দুই শ্রমিকের নিহত হওয়ার খবর স্থানীয় সংবাদ মাধ্যমে প্রচার করা হয়। এছাড়া দেশটির উত্তরাঞ্চলীয় আজাদ শাহর শহরে ২০১৭ সালে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে ৪৩ শ্রমিক প্রাণ হারিয়েছিল। এ ঘটনা ইরানী কর্তৃপক্ষের প্রতি ব্যাপক ক্ষোভের জন্ম দেয়।