সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:০০:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

টিআইবিতে চাকরির সুযোগ, বেতন ৮০,৫৭৬

টিআইবিতে চাকরির সুযোগ, বেতন ৮০,৫৭৬

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বাংলাদেশি শাখা। সংস্থাটি বাংলাদেশে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশে পার্টিসিপেটরি অ্যাকশন অ্যাগেনস্ট করাপশন: টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (পিএসিটিএ) প্রকল্পে কর্মী নিয়োগ দেবে সংস্থাটি। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ম্যানেজমেন্ট, আর্টস, সমাজবিজ্ঞান, সমাজকল্যাণ, ডেভেলপমেন্ট স্টাডিজ বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি, সিজিপিএ ৪–এর স্কেলে ২.৫ ও ৫–এর স্কেল ৩ গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ছয় বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে জাতীয়/আন্তর্জাতিক সংস্থায় অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সাংগঠনিক দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।

চাকরির ধরন: ফুল টাইম
কর্মস্থল: ঢাকা
বেতন: মাসিক বেতন ৮০,৫৭৬ টাকা।
সুযোগ–সুবিধা: সংস্থার নীতিমালা অনুসারে উৎসব বোনাস, বিমা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও বার্ষিক বেতন বৃদ্ধির সুবিধা আছে।


আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের টিআইবির ক্যারিয়ার–সংক্রান্ত ওয়েবসাইটের এই 
লিংক থেকে বিস্তারিত তথ্য জেনে Apply Now-এ ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১০ জুন ২০২৩।