সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ১১:৫২:০১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

নতুন ডিলার নিয়োগ সম্পন্ন আজ থেকে ২৯ ওয়ার্ডে ন্যায্যমূল্যের চাল-আটা বিক্রি শুরু

নতুন ডিলার নিয়োগ সম্পন্ন আজ থেকে ২৯ ওয়ার্ডে ন্যায্যমূল্যের চাল-আটা বিক্রি শুরু

হোসেন বাবলা (চট্টগ্রাম):-



আদালতের আদেশে ৩০ জুন পর্যন্ত ঝুলে যায় ডিলার নিয়োগ প্রক্রিয়া। তবে, গত ৫ মে ডিলার না থাকা ১২ ওয়ার্ডে ডিলার নিয়োগ করা হয়।

 

ডিলার নিয়োগ জটিলতা কাটিয়ে এবার নগরীর আরও ২৯ ওয়ার্ডে বিক্রি করা হবে ন্যায্যমূল্যের চাল-আটা। এর আগে ১১ ওয়ার্ডে ওএমএস কার্যক্রম শুরু হয়েছিল। 


আজ সোমবার থেকে ৪০ ওয়ার্ডে চাল-আটা বিক্রি করা হবে।গত বছরের ৪ নভেম্বর নগরীর ৪১ ওয়ার্ডে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রির (ওএমএস) ডিলার নিয়োগ প্রক্রিয়ার উদ্যোগ নেয় খাদ্য অধিদপ্তর। 
এতে ৪২০টি আবেদন জমা পড়ে। ডিলার নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে ঊচ্চ আদালতে মামলা দায়ের করেন তৎকালীন ডিলাররা। 


গত ২৬ জুন নগরের ২৯ ওয়ার্ডে প্রাথমিকভাবে ডিলার নিয়োগ করে খাদ্য অধিদপ্তর। কিন্তু আদালতের বিধি-নিষেধের কারণে ১ জুলাই থেকে শুরু হওয়া ওএমএসের চাল-আটা বরাদ্দ দেওয়া হয়নি। ডিলার নিয়োগে তদন্তকারী কর্মকর্তাদের (খাদ্য পরিদর্শক) বিরুদ্ধে অনৈতিক সুবিধা আদায়ের অভিযোগ রয়েছে। ডিলার নিয়োগ কমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করা হয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে দলীয়ভাবে নিয়োগ পাওয়া কয়েক জন ঠিকাদার ও খাদ্য পরিদর্শক সিন্ডিকেট যোগসাজশে অনৈতিক সুবিধা নিয়েছেন বলে অভিযোগ করেছেন একাধিক আবেদনকারী।


এরমধ্যে পতিত আওয়ামী লীগ সরকার আমলে দলীয় প্রভাব বিস্তারকারী দুই খাদ্য পরিদর্শককে নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। দুই কর্মচারী ও একাধিক ডিলার বলেন, দীর্ঘদিন ধরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রভাব দেখিয়ে জেলা খাদ্য বিভাগকে গিলে খাচ্ছে এই সিন্ডিকেট। 


ডিলার নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে ফের সক্রিয় হয়ে ওঠেছে সিন্ডিকেটটি।জেলা খাদ্য অধিদপ্তরের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (কারিগরি) মোহাম্মদ ফখরুল আলম গতকাল এই প্রতিবেদককে বলেন, ১ জুলাই থেকে ওএমএস কর্মসূচি শুরু হয়। প্রথমদিন ১২ ডিলারের মধ্যে ১১ ডিলারকে চাল-আটা বরাদ্দ দেওয়া হয়। ৩১ নং আলকরণ ওয়ার্ডে ডিলারশিপ প্রত্যাহারের আবেদন করায় তার নামে বরাদ্দ হয়নি।

 

তিনি বলেন, প্রাথমিকভাবে মনোনীত ২৯ ওয়ার্ডের ডিলার চূড়ান্ত করা হয়েছে। তাদের নামে বরাদ্দ দেওয়া হয়েছে। আজ সোমবার থেকে সবমিলে ৪০ ওয়ার্ডে ন্যায্যমূল্যের চাল-গম ,আটা বিক্রি করা হবে।


খাদ্য কর্মকর্তারা জানান, প্রতিজন ডিলার এক টন করে চাল ও এক টন করে আটা বরাদ্দ পাবে। ভোক্তাদের কাছে প্রতিকেজি চাল ৩০ টাকা ও আটা ২৪ টাকা দরে বিক্রি করবে ডিলাররা।