সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ১১:১৯:৩১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

রাজশাহীতে ২৪ ঘণ্টায় স্থিতিশীল পদ্মার পানি, কিছু চরাঞ্চলে বন্যা

রাজশাহীতে ২৪ ঘণ্টায় স্থিতিশীল পদ্মার পানি, কিছু চরাঞ্চলে বন্যা

রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানির উচ্চতায় কোনো পরিবর্তন হয়নি। বিপদসীমার ৫৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর পানি।
 

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গেজ রিডার এনামুল হক জানান, বুধবার সকাল ৯টায় পদ্মার পানির উচ্চতা ছিল ১৭ দশমিক ৪৯ মিটার। বৃহস্পতিবার সকাল ৯টায়ও একই মাত্রায় অবস্থান করে পানি। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় এই উচ্চতা ছিল ১৭ দশমিক ৪৬ মিটার। রাজশাহী শহরে বিপদসীমা ধরা হয়েছে ১৮ দশমিক ০৫ মিটার।
 

রাজশাহী পাউবোর নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান জানান, আগামী তিন দিন পানির বাড়ার সম্ভাবনা নেই, এরপর ধীরে ধীরে পানি কমতে শুরু করবে।
 

এদিকে পদ্মার পানি বৃদ্ধির ফলে শহরসংলগ্ন চরাঞ্চলের কিছু ঘরবাড়িতে পানি ঢুকেছে। অনেকেই গবাদিপশু ও পরিবারের সদস্যদের নিয়ে নিরাপদ উঁচু স্থানে চলে গেছেন।
 

স্থানীয়দের মতে, শহররক্ষা বাঁধের নিচে নগরীর পঞ্চবটি, তালাইমারি, কাজলা, পাঠানপাড়া, বুলনপুর ও শ্রীরামপুর এলাকায় পানি প্রবেশ করেছে। অনেক বাসিন্দা জিনিসপত্র নিয়ে শহররক্ষা বাঁধে বা আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
 

এছাড়া রাজশাহী শহরের দক্ষিণে ভারত সীমান্তসংলগ্ন চরখিদিরপুর, খানপুর ও মিডলচর সম্পূর্ণ ডুবে গেছে। এসব এলাকার বাসিন্দারাও গবাদিপশু নিয়ে বাঁধ বা আশপাশের নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন।