মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:১২:৫০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

তালশাঁসের পায়েস

তালশাঁসের পায়েস

বাজারে এখন মিলছে তালশাঁস। গরমে এই খাবারটি বেশ আরামের। তবে তালশাঁস দিয়ে বানানো যায় নানা রকম মুখরোচক খাবারও। এই যেমন তালশাঁসের পায়েস। স্বাদে ভিন্নতা আনতে এই খাবারটি বাসায় বানাতে পারেন। রেসিপি দিয়েছেন ফারাহ্‌ সুবর্ণা

উপকর: মাঝারি নরম তালশাঁস ১০টি, কালিজিরা বা চিনিগুঁড়া চাল ২ টেবিল চামচ, তরল দুধ ১ লিটার, চিনি স্বাদমতো, এলাচিগুঁড়া ১ চা–চামচের পাঁচ ভাগের এক ভাগ, পেস্তাবাদামের কুচি সাজানোর জন্য।

প্রণালি: তালশাঁস ছিলে কিউব করে কেটে রাখতে হবে। চাল ধুয়ে ঘণ্টাখানেক পানিতে ভিজিয়ে রাখতে হবে। পাত্রে দুধ নিয়ে তা চুলায় কম আঁচে জ্বালে বসাতে হবে। দুধ একবার ফুটে উঠলে ভিজিয়ে রাখা চাল পানি ঝরিয়ে হাত দিয়ে হালকা করে কচলে আধ ভাঙা করে দিতে হবে। এবার চাল সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। বারবার নেড়ে দিতে হবে, যাতে প্যান বা হাঁড়ির তলায় লেগে না যায়। চাল সেদ্ধ হয়ে থকথকে হয়ে এলে এতে চিনি, এলাচিগুঁড়া আর কিউব করে কেটে রাখা তালশাঁস মিশিয়ে দিতে হবে। চিনি গলে গেলেই নামিয়ে পরিবেশন পাত্রে ঢেলে ঠান্ডা করে নিতে হবে। ওপরে কিছু কিউব করে কাটা তালশাঁস ও পেস্তাবাদামকুচি ছড়িয়ে দিয়ে পরিবেশন করতে হবে।