বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৫:২৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

পল্লীকবি জসীমউদদীনের কবিতা নিয়ে আদিনা কলেজে আলোচনাসভা

পল্লীকবি জসীমউদদীনের কবিতা নিয়ে আদিনা কলেজে আলোচনাসভা

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-

 

পল্লীকবি জসীমউদদীনের কালজয়ী কবিতা 'কবর' এর শতবর্ষ উপলক্ষে আদিনা ফজলুল হক সরকারি কলেজে সম্প্রতি এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
 

অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ইমানুল হক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মোঃ আব্দুর রহিম। অনুষ্ঠানে পল্লীকবির কবিতা আবৃত্তিসহ বরেণ্য কবিকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন বাংলা বিভাগের প্রভাষক রচনা বেগম। অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীসহ সাহিত্যানুরাগী সুধীজন উপস্থিত ছিলেন।