সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:২২:০৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পাকিস্তানের তিন তারকা ক্রিকেটারের উপর নিষেধাজ্ঞা আরোপ পাকিস্তান ক্রিকেট বোর্ডের

পাকিস্তানের তিন তারকা ক্রিকেটারের উপর নিষেধাজ্ঞা আরোপ পাকিস্তান ক্রিকেট বোর্ডের

গত বছরের ওয়ানডে বিশ্বকাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও চরম ব্যর্থ পাকিস্তান দল। যুক্তরাষ্ট্রের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয় বাবর-রিজওয়ানদের। বাজে পারফরম্যান্সের কারণে চরম সমালোচনার মুখে পড়তে হয় ক্রিকেট দলকে। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের তিন তারকা ক্রিকেটারকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নিলো।

 

পাকিস্তানের তিন ক্রিকেটারের ওপর বিদেশি লিগে খেলতে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে পিসিবি। আগামী কয়েক মাসে পাকিস্তানের কোনো আন্তর্জাতিক সিরিজ না থাকলেও ওই তিন ক্রিকেটার বিদেশি টি-টোয়েন্টি লিগে খেলতে যেতে পারবেন না। 

 

তিনজন ক্রিকেটারকে এই শাস্তি দেওয়া হয়েছে। বাবর ছাড়াও শাহিন আফ্রিদি এবং মোহাম্মদ রিজওয়ানকে বিদেশি লিগে খেলতে যাওয়ার অনুমতি দেয়নি বোর্ড। এই তিন ক্রিকেটারের কানাডার টি-টোয়েন্টি লিগে খেলার কথা ছিল। কিন্তু সেই লিগে খেলার ছাড়পত্র দেওয়া হয়নি তাদের।