বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৪:৪৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের শ্বশুরবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের শ্বশুরবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট

কুমিল্লা প্রতিনিধি:-

 

কুমিল্লার চান্দিনায় সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের শ্বশুরবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার (৫ মে) দিবাগত রাত ১২টার পর উপজেলার গল্লাই ইউনিয়নের মীরাখোলা মুন্সি বাড়িতে এ হামলা হয়। হামলাকারীরা বাড়িটি ঘেরাও করে অবরুদ্ধ রাখে। পরে পুলিশের জরুরি নম্বর ৯৯৯-এ ফোন করলে যৌথ বাহিনী অভিযান চালিয়ে চারজনকে আটক করে।
 

হামলার সময় মন্ত্রীপত্নী হনুফা আক্তারের বড় ভাই আলাউদ্দিন মুন্সি ও নাছির উদ্দিন মুন্সির ঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ভূক্তভোগীদের অভিযোগ, এ ঘটনার সঙ্গে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-র কর্মীরা জড়িত।
 

আটক ব্যক্তিরা হলেন—মীরাখোলা গ্রামের আব্দুল রহিমের ছেলে মো. রনি (১৮), মোখলেছুর রহমানের ছেলে মো. রহিম (৪০), মৃত মনহর উদ্দিনের ছেলে মোখলেছুর রহমান (৬৫) ও ফজলুর রহমানের ছেলে আব্দুল করিম (৪০)।
 

আলাউদ্দিন মুন্সি জানান, ঘটনার পেছনে এক সময়ের ফার্মশ্রমিক কামালের সঙ্গে পুরনো আর্থিক বিরোধ ছিল। সোমবার বিকেলে কামাল তার পাওনা দাবি করে লোকজন নিয়ে আসেন। সবকিছু বোঝানোর পর তারা চলে গেলেও রাতে অতর্কিতভাবে ৭০-৮০ জনের একটি দল তাদের বাড়িতে হামলা চালায়।
 

আলাউদ্দিনের স্ত্রী পারভীন বেগম বলেন, হামলাকারীরা চারটি আলমারি ভেঙে ৩৫ ভরি স্বর্ণালঙ্কার, চারটি টিভি, দুটি এসি, তিনটি ফ্রিজ, সিসি ক্যামেরাসহ মূল্যবান আসবাবপত্র ভেঙে ফেলে। হামলার সময় শিশু সন্তানরা আতঙ্কে খাটের নিচে লুকায়, দুইজন অজ্ঞান হয়ে যায়।
 

অভিযুক্ত কামাল বলেন, আওয়ামী লীগ সরকারের সময় ক্ষমতার অপব্যবহার করে আলাউদ্দিন ও নাছির উদ্দিন স্থানীয়দের ওপর অত্যাচার করতেন। এলাকায় তাদের বিরুদ্ধে ক্ষোভ থেকেই এই প্রতিক্রিয়া ঘটেছে।
 

এদিকে এলডিপি চান্দিনা উপজেলা শাখার সভাপতি একেএম সামছুল হক মাস্টার জানান, এলডিপির কেউ জড়িত নয়, অভিযোগ মিথ্যা। যদি কেউ দলের পরিচয়ে এ ঘটনার সঙ্গে জড়িত থাকে, তবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
 

চান্দিনা থানার ওসি জাবেদ উল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে মামলার প্রস্তুতি চলছে, তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।