বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৩:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

অনুশীলন করলেন মিরপুরে সাকিব

অনুশীলন করলেন মিরপুরে সাকিব

ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে হাতের আঙুলে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। তারপর থেকেই দলের বাইরে টাইগারদের টেস্ট কাপ্তান। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেও খেলছেন না সাকিব। সাদা পোশাকে না খেললেও আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই আবার মাঠের খেলায় ফিরতে পারেন বলেই জানা গেছে। 

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আঙুলে চোট পাওয়ার পর ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যান সাকিব। সিরিজের শেষ ম্যাচে মাঠে নামতে পারেননি বিশ্বসেরা এই অলরাউন্ডার। আইরিশদের বিপক্ষে সইরিজ শেষ করেই যুক্তরাষ্ট্রে স্ত্রী-সন্তানদের কাছে গিয়েছিলেন সাকিব। 


গত সোমবার (৫ জুন) যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব। দেশে ফিরে পরের দিনই মিরপুরে গিয়েছিলেন টাইগার অধিনায়ক। সতীর্থদের অনুশীলন দেখার পাশাপাশি টাইগারদের কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে কথাও বলেছেন সাকিব। 

এরপর আজ বৃহস্পতিবার (৮ জুন) সকালে আবাও মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যান সাকিব। সেখানে আজ থেকেই ফিটনেস নিয়ে কাজ করএছেন সাকিব। করেছেন রানিং প্র্যাক্টিস। আশা করা যাচ্ছে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিইরজ দিয়েই মাঠে ফিরে আসতে পারেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।