মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৬:৩৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাগদান হয়েছে বলিউড অভিনেত্রী পরিণীতার

বাগদান হয়েছে বলিউড অভিনেত্রী পরিণীতার

আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে আংটিবদল করেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। গত মে মাসে বাগদান হয় অভিনেত্রীর। এর পর থেকেই ভক্তদের জল্পনা ছিল বিয়ে নিয়ে। অবশেষে জানা গেল সেটাও। তবে পরিণীতি বা রাঘব আনুষ্ঠানিকভাবে কিছু এখনো জানাননি। 

দুই তারকার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, আগামী ২৫ সেপ্টেম্বরে রাজস্থানে বসবে বিয়ের আসর।


রাজস্থান এখন বলিউড তারকাদের বিয়ের প্রিয় গন্তব্য। বোন প্রিয়াঙ্কা চোপড়ার মতোই রাজস্থানে বসবে রাঘব-পরিণীতির বিয়ের আসর। রাজস্থানের উমেদ ভবনে বসেছিল প্রিয়াঙ্কা-নিকের বিয়ের রাজকীয় আসর। 

অন্যদিকে উদয়পুরের দ্য ওবেরয় উদয়বিলাসে গাঁটছড়া বাঁধবেন পরিণীতি। বিয়ে রাজস্থানে হলেও বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে মুম্বাই ও দিল্লিতে।

লন্ডন স্কুল অব ইকোনমিকসে পরিণীতি ও রাঘবের পরিচয়। দুজনই সেখানে একসঙ্গে পড়াশোনা করতেন। দীর্ঘদিনের পরিচয় ঠিক কখন প্রণয়ে পরিণত হয়েছে, সে ব্যাপারে এখনো জানা যায়নি।


আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা মাত্র ৩৩ বছর বয়সে ভারতের পাঞ্জাব থেকে আসা সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে রাজ্যসভায় নির্বাচিত হন। এর আগে তিনি দিল্লির রাজেন্দ্র নগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন।

অন্যদিকে ২০১১ সালে বলিউডে অভিষেক হয় পরিণীতির। সর্বশেষ তাঁকে দেখা যায় ‘উচাই’ ছবিতে।