সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৩:১৮:৫৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

কুড়িগ্রামে দাফনের ৪৪ দিন পর আদালতের নির্দেশে লাশ উত্তোলন:

কুড়িগ্রামে দাফনের ৪৪ দিন পর আদালতের নির্দেশে লাশ উত্তোলন:

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ফয়জার রহমান নামে এক ব্যক্তির লাশ দাফনের ৪৪ দিন পর আদালতের নির্দেশে উত্তোলন করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদুল ইসলাম ও ভূরুঙ্গামারী থানা পুলিশের উপস্থিতিতে রবিবার সকালে উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের গনাইরকুটি গ্রাম থেকে লাশটি উত্তোলন করা হয়। ময়না তদন্তের জন্য লাশটি কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

গত ১৮ এপ্রিল জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ফয়জার রহমান আহত হন। চিকিৎসার পর বাড়ি ফিরে ৫ দিন পর ২৫ এপ্রিল তিনি মারা যান। ১ মে নিহতের ছেলে হাফিজুর রহমান হত্যা মামলা দায়ের করেন। আদালত মামলার তদন্তের জন্য লাশ উত্তোলনের নির্দেশ দেয়।
 

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানিয়েছেন, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

ভূরুঙ্গামারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদুল ইসলাম বলেছেন, আদালতের নির্দেশ মতো লাশ উত্তোলন করা হয়েছে।