সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০১:২৬:৫৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

আনোয়ারা-ফৌজদারহাট গ্যাস পাইপলাইন: মেরামত শেষে পুনরায় চালু

আনোয়ারা-ফৌজদারহাট গ্যাস পাইপলাইন: মেরামত শেষে পুনরায় চালু

ঢাকা প্রেস নিউজ


চীনা ঠিকাদার প্রতিষ্ঠানের ড্রিলিংয়ের কারণে ক্ষতিগ্রস্ত ৪২ ইঞ্চি ব্যাসের আনোয়ারা-ফৌজদারহাট গ্যাস পাইপলাইন দুই দিনের মেরামতের পর পুনরায় চালু করা হয়েছে।

 

শুক্রবার, ১২ জুলাই, ২০২৪ সকাল ৭টা ২০ মিনিটে। জিটিসিএল দ্রুততম সময়ে ক্ষতিগ্রস্ত পাইপ মেরামত করে। বিকেল থেকে স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ। ধীরে ধীরে বাড়ানো হচ্ছে গ্যাস সঞ্চালন ও চাপ।
 

কর্ণফুলী টানেল ও কাফকোর মধ্যবর্তী স্থানে মঙ্গলবার বিকাল ৫টার দিকে ঠিকাদার প্রতিষ্ঠানের ড্রিলিংয়ের সময় পাইপলাইন ছিদ্র হয়।
 

জিটিসিএল জানিয়েছে, ঠিকাদার প্রতিষ্ঠান পূর্বানুমতি ছাড়াই কাজ চালাচ্ছিল। দুর্ঘটনার জন্য দায়ী প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়নি।
 

ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে সকল পাইপলাইনের ম্যাপিং করার নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। নিয়মিত মনিটরিং বাড়ানোর কথাও বলেছেন তিনি।