মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:৫১:৩২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সহকারী জজ নিয়োগ পরীক্ষার প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১০৮২

সহকারী জজ নিয়োগ পরীক্ষার প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১০৮২

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের (বিজেএসসি) অধীন সহকারী জজ নিয়োগের ষোড়শ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ৮২ জন।

 

পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ষোড়শ বিজেএস পরীক্ষায় প্রিলিমিনারিতে ১ হাজার ৮২ জন উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হয়েছেন। প্রিলিমিনারি পরীক্ষার ফলাফলে কোনো ধরনের ত্রুটি পরিলক্ষিত হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

১৮ মার্চ রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সিদ্ধেশ্বরী কলেজ ও হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থী ছিলেন ৫ হাজার ৬০০ জন।

 

ষোড়শ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে (১৬০০ বিজেএস) এবার নিয়োগ পাবেন ১০০ জন। তবে পদসংখ্যা বৃদ্ধি বা হ্রাস পেতে পারে। এ পদে নিয়োগ পেলে বেতন স্কেল হবে ৩০ হাজার ৯৩৫ থেকে ৬৪ হাজার ৪৩০ টাকা।